× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমবাপে বিতর্ক: পিএসজিকে সতর্ক করেছে ফুটবলারদের সংগঠন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৫:৪৫ পিএম

এমবাপে বিতর্ক: পিএসজিকে সতর্ক করেছে ফুটবলারদের সংগঠন

এশিয়া সফরের জন্য কিলিয়ান এমবাপেকে ছাড়াই দল দিয়েছে পিএসজি। এতে এমবাপেকে চাপে রাখা হয়েছে বলে দাবি ফ্রান্সের পেশাদার ফুটবলারদের সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব প্রফেশনাল ফুটবলার্সের (ইউএনএফপি)। ফরাসি চ্যাম্পিয়নদের এ ব্যাপারে সতর্কও করে দিয়েছে সংগঠনটি।

ইউএনএফপি বিবৃতিতে জানায়, ‘অন্যসব পেশার মতো খেলোয়াড়দেরও কাজের ক্ষেত্রে একইরকম পরিবেশ প্রয়োজন। সব পরিচালকদের এটা মনে করিয়ে দিতে হবে কর্মচারীর উপর চাপ সৃষ্টি করা যাবে না।’

গত মৌসুমে পিএসজি ছাড়তে চেয়েছিলেন এমবাপে, সেটি হয়ে ওঠেনি। দুবছরের চুক্তিতে ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে থেকে যান ২৪ বর্ষী ফরোয়ার্ড। এবার অবশ্য লিওনেল মেসি দল ছাড়ার পর পিএসজিকে চিঠি দিয়ে জানান, ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ পূর্ণ করে চলে যাবেন। আর তাতেই বাধে বিপত্তি।

ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজারে এবারও অন্যতম আলোচনায় এমবাপে। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াবেন না এ কথা জানানোর পর থেকেই ক্লাব থেকে তার বিদায় নিয়ে চলছে নানা রকম গুঞ্জন। এরই মধ্যে নতুন খবর, তরুণ এই ফ্রেঞ্চ তারকাকে অবিশ্বাস্য এক চুক্তির প্রস্তাব দিয়েছে ফরাসি জায়ান্টরা।

আরও পড়ুন:

চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদে যেতে চান এমবাপে। সেই জন্য পেয়েছেন ২০০ মিলিয়নের লোভনীয় প্রস্তাবও। তবে সেটি হতে দিতে চায় না পিএসজির মালিকপক্ষ। তাই নিয়েই বেধেছে ঝামেলা। এসবের জেরে পিএসজির ওপর জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এমবাপে। জানিয়েছেন, পিএসজিতে থেকে তার কোনো লাভই হচ্ছে না। বিভক্ত এক ক্লাব পিএসজি। তার এমন মন্তব্য অবশ্য সহজভাবে নিতে পারেননি ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি।

কোনকিছুতেই যখন ফ্রান্সের বিশ্বকাপজয়ীকে আটকানো যাচ্ছে না, তখনই লোভনীয় প্রস্তাব সামনে এনেছে পিএসজি। ডিফেনসা সেন্ট্রালের প্রতিবেদন, ১০ বছরের জন্য ১০০ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৬১ কোটি টাকা, এটির প্রস্তাব দেয়া হয়েছে তারকা ফরোয়ার্ডকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা