× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্র্যাঞ্চাইজি লিগ ছেড়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে আগ্রহী রাসেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১২:৩৯ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৩ ১৩:১৬ পিএম

ফ্র্যাঞ্চাইজি লিগ ছেড়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে আগ্রহী রাসেল

কদিন আগেই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা হারিয়েছে দুবারের সাবেক বিশ্বকাপজয়ী দল ওয়েস্ট ইন্ডিজ; যার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে দলের তারকা ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকাকে। দলটির কোচ ড্যারেন স্যামিতো বলেই দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে শাস্তি দিচ্ছে ঈশ্বর। সাবেক কিংবদন্তি ক্রিকেটার গর্ডন গ্রিনিজের মতে, এর চেয়ে নিচে নামার সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের। এমন ধাক্কা খাওয়ার পর অবশ্য হুঁশ ফিরতে শুরু করেছে ক্যারিবীয় ক্রিকেটারদের। আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছেন। এর জন্য প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজি লিগ ছাড়তেও আপত্তি নেই তার।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২৪টি টি-টোয়েন্টি খেলা রাসেল জ্যামাইকা অবজারভারকে বলেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্য প্রস্তুত। পরের বিশ্বকাপের অংশ হতে চাই। ফলে দলে নেওয়া হলে আমার জন্য বিশেষ কিছু হবে এটি।’

আরও পড়ুন : 

এ মুহূর্তে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজ শেষে পাঁচ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে দল দুটি। সম্ভব হলে সেখানেই ফিরতে চান রাসেল। এর জন্য প্রয়োজনে যুক্তরাষ্ট্রের নতুন চালু হওয়া মেজর লিগ ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখতেও আপত্তি নেই তার। কেননা অভিজ্ঞ এই ক্রিকেটার জানেন, চাইলেই হুট করে বিশ্বকাপের দলে ঢোকা যাবে না, ‘নিজেকে তৈরি রাখতে কয়েকটি সিরিজ খেলতে চাই। একদম হুট করে গিয়ে তো বলতে পারি না আমি বিশ্বকাপে খেলতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি জানি, ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে হয়তো কয়েকটি লিগের প্রস্তাব ফেরাতে হবে। আমি সেটি করতে ইচ্ছুক। বিশ্বকাপে খেলতে নিজের সেরা সুযোগটি নিতে চাই। যেখানেই অবদান রাখার সুযোগ আসুক না কেন, আমি করতে রাজি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা