× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আষাঢ়ের বৃষ্টি বাঁচাতে পারবে আফগানদের!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ২৩:২১ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৩ ১১:৪৬ এএম

আষাঢ়ের বৃষ্টি বাঁচাতে পারবে আফগানদের!

ঢাকায় আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের পথে রয়েছে বাংলাদেশ। জয়ের জন্য শেষ দুই দিনে লিটনদের দরকার ৮ উইকেট। আফগানদের প্রয়োজন আরও ৬১৭ রান।

আরও পড়ুন : ক্ষমা চাইল বিসিবি

এ অবস্থায় অলৌকিক কিছু ঘটা ছাড়া আফগানদের হার এড়ানো একরকম অসম্ভব। তবে সেই অসম্ভব কাজটিও ঘটে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে সে কথাই।

আজ তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর সন্ধ্যায় ঢাকা শহরে বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির শঙ্কা আছে চতুর্থ ও পঞ্চম দিন নিয়েও। এ অবস্থায় আফগানদের বাঁচাতে পারে কেবল বৃষ্টি।

ঢাকা টেস্টের প্রথম তিন দিন নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়েছে। তৃতীয় দিন শেষে তৃপ্তির ঢেকুর তুলে হোটেলে গেছে বাংলাদেশ দল। তবে এরপরই শুরু হয় আষাঢ়ের বৃষ্টি, যা চিন্তায় ফেলেছে লিটন দাসের দলকে। সেই চিন্তা আরও বাড়িয়েছে আবহাওয়ার খবর।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, ‘শনিবার দুপুর ১২টার পর বৃষ্টি হতে পারে ঢাকায়। এ সময় বজ্রপাতসহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

তবে আসার কথা হলো, আগামীকাল সকালে বৃষ্টির সম্ভাবনা কম। কাজেই প্রথম সেশনটি ভালোভাবেই হওয়ার কথা। আর সেটি হলে যে ম্যাচ নিজেদের করে নিতে পারেন বোলাররা, সেটি ইতোমধ্যেই জানান দিয়ে রেখেছেন তাসকিন-শরিফুলরা।

এ ছাড়া হাতে আরও এক দিন সময় আছে বাংলাদেশের। কাজেই বিপদমুক্ত বলা যায় না আফগানদের। তবে প্রকৃতি বাদ সাধলে উপায় কী, সেদিকেই এখন তাকিয়ে আফগানরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা