প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মে ২০২৩ ১৮:২৪ পিএম
আপডেট : ২২ মে ২০২৩ ১৮:৪৭ পিএম
আগামী জুনে এশিয়া সফরে আসবে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। সফরে তারা দুটি প্রীতি ম্যাচও খেলবে। ম্যাচ দুটিতে লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া। খবরটা পুরোনো। এক টুইটবার্তায় এবার খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
আরও পড়ুন - মিরাজের হাতে আইসিসির ক্যাপ
আর্জেন্টিনা আগামী ১৫ জুন মোকাবিলা করবে অস্ট্রেলিয়াকে। দুদলের ম্যাচ হবে বেইজিংয়ে। এজন্য প্রচুর অর্থ ঢালছে চীন। চীনা ফুটবলকে লাইমলাইটে নিয়ে আসার জন্য খরচ করছে দেশটি। কাতার বিশ্বকাপে এই সকারুদের ২-১ গোলে ধরাশায়ী করেছিল মেসি ও তার শিষ্যরা। এবার কী করে সেটাই দেখার অপেক্ষা।
পরে জাকার্তা সফরে যাবে আকাশি নীল-সাদা জার্সিধারীরা। সেখানে ১৯ জুন স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। কিন্তু ইসরায়েল ইস্যুতে ছাড় দেয়নি মুসলিম রাষ্ট্রটি। এ কারণে টুর্নামেন্ট সরিয়ে ফিফা নিয়ে গেছে আর্জেন্টিনায়।
দক্ষিণ আমেরিকার এই দেশেই বসেছে এ ফুটবল আসর। সেই ক্ষতি পুষিয়ে দিতেই মেসিরা যাবেন জাকার্তায় ম্যাচ খেলতে।