× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানসিকতায় খুশি মাশরাফি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৩:০৯ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ২২:২২ পিএম

মানসিকতায় খুশি মাশরাফি

আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের আগে বাংলাদেশ শিবিরে ভর করেছিল হারের শঙ্কা। দারুণভাবে ফিরে নিশ্চিত করেছে জয়। দারুণ ওই জয়ের পর খুশি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আরও পড়ুন : শেষ চারের আশা ছাড়ছেন না ক্লপ

ক্রিকেটার বিরাট কোহলি ও ফুটবল কোচ পেপ গার্দিওলার মধ্যকার কথোপকথনের উদাহরণ টেনে দলের প্রশংসা করেন মাশরাফি। পাশাপাশি মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের প্রশংসাও ছিল তার কণ্ঠে।

কোহলি-পেপ গার্দিওলার কথোপকথনের উদাহরণ টেনে মাশরাফি বলেন, ‘কোহলি-পেপ গার্দিওলাকে প্রশ্ন করেছিল তুমি খেলোয়াড় কেন, নাকি ক্যারেকটার, পেপ বলেছিল ক্যারেকটার।’ তিনি আরও যোগ করেন, আজকের ম্যাচে বাংলাদেশ যদি হারত তা-ও এই ক্যারেকটার উপলব্ধি করা দলের জন্য প্রয়োজন ছিল। যেকোনো পরিস্থিতিতেই ম্যাচ জেতা যায় বা শেষ না হওয়ার আগে হার না মেনে নেওয়া।

মুস্তাফিজ ও হাসানের প্রশংসায় মাশরাফির ভাষ্য, ‘মুস্তাফিজ কঠিন মুহূর্তে সব সময় ভালো করে। কিন্তু হাসান মাহমুদ শেষ ওভারে দারুণ।’ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়ের চেয়ে দলের ঘুরে দাঁড়ানোতেই বেশি খুশি মাশরাফি।

‘অ্যায়ারল্যান্ডের সঙ্গে আমাদের পার্থক্য এখন অনেক, তাই জয়ের খুশি থেকে ঘুরে দাঁড়ানোর বিষয়টাই বেশি আনন্দ পেয়েছি।’- বলেন মাশরাফি। তিনি আরও যোগ করেন, তামিমের কথা বলতেই হবে কারণ তার শুধু ব্যাটিং না। শান্তর তিন ওভারের জন্য। ওই অবস্থায় দারুণ সক্রিয় ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা