× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তলানির দলের কাছে পয়েন্ট খোয়ালেন রোনালদোরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১১:২৪ এএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৩:০৭ পিএম

তলানির দলের কাছে পয়েন্ট খোয়ালেন রোনালদোরা

সৌদি প্রো লিগে ১৪ নম্বর দল আল খালিজের বিপক্ষে লড়ছিল টেবিলের দ্বিতীয় শীর্ষ দল আল নাসর। গুরুত্বপূর্ণ ম্যাচেও ম্যাড়মেড়ে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা, গোল পাননি পর্তুগিজ মহাতারকাও। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে উঠলেও পূর্ণ পয়েন্ট নিয়ে অবশ্য মাঠ ছাড়তে পারেনি আল নাসর।

সোমবার রাতে প্রো লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় লিগ শিরোপা জেতার আশায় বড় ধাক্কা খেল তারা। শীর্ষে থাকা আল-ইত্তিহাদ পরের ম্যাচটি জিতে পয়েন্ট ব্যবধান ৫-এ বাড়িয়ে নিয়েছে। ড্র হওয়ায় চাপ বাড়ার পাশাপাশি ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল আল নাসর। অন্যদিকে ২৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বর স্থানে আল খালিজ।

আরও পড়ুন : চেমসফোর্ডে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

ম্যাচের একেবারে শুরুতে গোল হজম করে আল নাসর। ৪ মিনিটের মাথায় গোল করেন খালিজের ফ্যাবিও মার্টিন্স। অবশ্য সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সময় লাগেনি তাদের। ১৭ মিনিটের মাথায় আল নাসরের হয়ে গোল করে সমতা ফেরান আলভারো গঞ্জালেজ। আল ঘারিবের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। সমতা ফেরালেও চাপেই থাকে আল নাসর। সমতা ফেরাতেই ম্যাচ জিততে মরিয়া হয়ে ওঠে তারা। কিন্তু কোনোভাবেই গোলের মুখ দেখতে পারেনি।

দারুণ খেলেও ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেননি রোনালদো। স্বভাবত ম্যাচ শেষেও ক্ষুব্ধ হয়েছেন সিআর সেভেন। প্রতিপক্ষ দলের ব্যাকরুম স্টাফ রোনালদোর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। তিনি কাছে ঘেঁষতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন রোনালদো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা