× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আয়ের রেকর্ড গড়ে শীর্ষে রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৩:৪২ পিএম

আয়ের রেকর্ড গড়ে শীর্ষে রোনালদো

ইউরোপের ফুটবল ছেড়ে গত বছরের ডিসেম্বরে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই মৌসুমের জন্য বছরে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি পর্তুগিজ মহাতারকার। চোখধাঁধানো অঙ্কের পারিশ্রমিকের প্রতিফলন পড়ছে তার বাৎসরিক আয়েও, ফোর্বস সাময়িকীর তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ এখন রোনালদো।

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের এই বছরের তালিকা মঙ্গলবার প্রকাশ করে ফোর্বস। ১৩৬ মিলিয়ন ডলার আয় নিয়ে রোনালদো এখন চূড়ায়। ফোর্বসের মতে, ফুটবলারদের মধ্যে ইতিহাসের সবচেয়ে বেশি আয় এটিই। রোনালদোর আয় করা অর্থের বেশির ভাগ অবশ্য মাঠের বাইরের চুক্তি থেকে এসেছে।

আরও পড়ুন:

তালিকার পরের দুটি নামও দুজন তারকা ফুটবলারের। ১৩ কোটি ডলার আয়ে দুইয়ে আছেন লিওনেল মেসি, ১২ কোটি ডলার আয় করে তিনে কিলিয়ান এমবাপে। শীর্ষ দশের বাকিগুলোতে আছে গলফ, বাস্কেটবল, বক্সার ও টেনিস খেলোয়াড়রা।

২০১৭ সালের পর প্রথমবার এই তালিকার শীর্ষে উঠতে পারলেন রোনালদো। সব মিলিয়ে সবার ওপরে উঠলেন তিনবার। গত দুই বছরে এই তালিকায় তিনি ছিলেন রোনালদো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা