প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১১:২৭ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১১:২৯ এএম
এবারের আইপিএলে চালু হয়েছে নতুন নিয়ম। খেলার মাঝে বদলি করা যাবে একজন ক্রিকেটারকে। যেমনটা হয়ে থাকে ফুটবলে। ক্রিকেটে খেলার মাঝে হঠাৎ মাঠে নামা ক্রিকেটারকে বলা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার। ভারতীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ক্রিকেট দুনিয়া দেখে ফেলেছে ইমপ্যাক্ট পেয়ারকে।
আরও পড়ুন : নিয়ম ভেঙেছে ফিফা
আইপিএল তথা ক্রিকেট দুনিয়ার প্রথম ইমপ্যাক্ট পেয়ার তুষার দেশপাণ্ডে। শক্রবার বদলি হিসেবে মাঠে নেমে ইতিহাস গড়েছেন চেন্নাই সুপার কিংসের এ পেসার। টুর্নামেন্টের ষোড়শ আসরের প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার হলেন তুষার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচে আম্বাতি রাইডুকে তুলে নিয়ে তুষারকে মাঠে নামান ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি।
৭ উইকেটে ১৭৮ রানের পুঁজি গড়ার পর বোলিংয়ে শক্তি বাড়ায় চেন্নাই। বোলিংয়ে ধার বাড়াতে তুষার দেশপাণ্ডেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দলে নেয় তারা। তবে এতে কোনো লাভই হয়নি। তুষার দুই ওভারেই খরচ করেন ২৯ রান। পরে তার দলই হেরে যায় টাইটান্সের কাছে।