× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশংসায় ভাসছে টাইগাররা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

আপডেট : ৫ ঘণ্টা আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ক্রিকেট দুনিয়ার প্রশংসায় ভাসছে বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের স্মরণীয় জয় তুলে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

বৃহস্পতিবার মিরপুরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ০ রানে ৩ উইকেট হারায়। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে যা বড় লজ্জার। চাপে পড়া অজিরা বৃষ্টি নামার আগে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে। ফলে বৃষ্টি আইন ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। শুরুতে ওপেনার তামিমকে হারালেও নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের ব্যাটে ভর করে পরিস্থিতি সামাল দেয় বাংলাদেশ। মাঝে কিছু উইকেট হারিয়েছে টাইগাররা। তবে শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের ব্যাটে ভর করে জয়ের বন্দরে চলে যায় বাংলাদেশ। ৫ উইকেটের জয়ে সিরিজ জয় নিশ্চিত হয়েছে এক ম্যাচ হাতে রেখেই। এর আগে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারায় বাংলাদেশ।

 

অস্ট্রেলিয়ার সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অনেক কিংবদন্তি। এক্স পোস্টে ইয়ান বিশপ লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। ঘরের মাঠে ম্যাচ জেতা অনেক গুরুত্বপূর্ণ, সামনে যে দলই থাকুক না কেন, তাদের বিপক্ষেই জয় তুলে নিতে হবে।’

 

এই সিরিজের আগে ওয়ানডেতে অজিদের বিপক্ষে একমাত্র জয় ছিল ২০০৫ সালে। বাংলাদেশের ক্রিকেটের একজন বিশাল শুভাকাঙ্ক্ষী ভারতের প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে। বাংলাদেশের এমন জয় ছুঁয়ে গেছে হার্শাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্ট থেকে এক পোস্টে হার্শা ভোগলে লিখেছেন, ‘বাংলাদেশকে ভালো খেলতে দেখে ভালো লাগছে। দলটিতে আসলেই দারুণ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যদি তারা নিজেদের ব্যবহার করে পরে ছুড়ে ফেলে দেওয়ার সুযোগ না দিত, তাহলে (বিশ্বকাপে) তারা বড় ধরনের প্রভাব ফেলতে পারত।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেটার এবং ক্রিকেট সমর্থকদের জন্য বড় এক দীর্ঘশ্বাসের নাম হয়েই থাকবে। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেও নানা কারণে খেলা হয়নি বাংলাদেশের। হার্শা যেন দেশের ক্রিকেট সমর্থকদের মনের কথাটিই বলে দিলেন নিজের বার্তায়।

 

সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস। বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে ইংলিস স্বীকার করলেন টাইগারদের কৃতিত্ব। ম্যাচ শেষে ইংলিস জানান, বৃষ্টির বিরতির পরও তাদের ড্রেসিংরুমে জয়ের বিশ্বাস ছিল। তিনি বলেন, ‘অবশ্যই আমাদের বিশ্বাস ছিল। এমন পরিস্থিতিতে সব সময় বিশ্বাস রাখতে হয়, নিজের সর্বোচ্চটা দিতে হয় এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হয়। নতুন বলে তখনও বোলারদের জন্য কিছু সহায়তা ছিল। আমরা যদি শুরুতেই আরও তিন-চারটি উইকেট তুলে নিতে পারতাম, তাহলে ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি হতো।’বাংলাদেশের ইনিংসের মাঝের অংশে নিজেদের বোলিং নিয়ে সন্তুষ্ট অস্ট্রেলিয়া অধিনায়ক, ‘মাঝের ওভারগুলোতে আমরা ভালোই নিয়ন্ত্রণ ধরে রেখেছিলাম। উইকেটও পেয়েছি, যা আমাদের ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল। কিন্তু বাংলাদেশের শেষের ছোট্ট জুটিটিই ম্যাচটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে।’ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংÑ  তিন বিভাগেই আরও উন্নতির তাগিদ ইংলিসের। অজি অধিনায়ক আরও বলেন, ‘মূলত তিন বিভাগেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আরও ধারালো হতে হবে। কয়েকজন ব্যাটার ভালো শুরু পেয়েছে, কিন্তু কেউ বড় ইনিংস খেলতে পারেনি বা দলের জন্য অর্থবহ অবদান রাখতে পারেনি। এই জায়গাটিতে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম।’বাংলাদেশের কৃতিত্ব দিতে ভুল করেননি ইংলিস, ‘এই সিরিজে এখন পর্যন্ত বাংলাদেশ আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। তাই বাংলাদেশ দলকে অভিনন্দন।’সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি কাল রবিবার মিরপুরে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা