× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি থেকে শওকত মাহমুদকে বহিষ্কার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৫:০৭ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৬:০২ পিএম

শওকত মাহমুদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। ফাইল ছবি

শওকত মাহমুদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। ফাইল ছবি

দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয় : ‘দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

সম্প্রতি শওকত মাহমুদের নেতৃত্বাধীন ‘জাতীয় ইনসাফ কমিটি’র আড়ম্বরপূর্ণ নৈশভোজ নিয়ে সন্দেহ প্রকাশ করে বিএনপি।


আরও পড়ুন : হঠাৎ ইনসাফ কমিটির নৈশভোজ নিয়ে বিএনপির সন্দেহ

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ২০১৩ সালে প্রতিষ্ঠার প্রায় ১০ বছর পর নৈশভোজ আয়োজনের মধ্য দিয়ে ফের প্রকাশ্যে আসার ঘোষণা দেয় সংগঠনটি। প্রতিষ্ঠার সময় ফরহাদ মজহার আহ্বায়ক ও শওকত মাহমুদ সদস্য সচিব ছিলেন এ সংগঠনের।

আমন্ত্রণপত্র দিয়ে ও ফোন করে এ নৈশভোজে বিএনপিসহ বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের নিমন্ত্রণ করা হয়েছে। তবে আমন্ত্রণ পাওয়া দলের অনেকেই নৈশভোজে অংশগ্রহণ করেনি।

বিএনপি নেতারা মনে করেন, দীর্ঘদিন পর শওকত মাহমুদ এ কমিটি পুনর্গঠন করে কাজ করার ঘোষণা দেওয়ার পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। তারা বোঝাতে চেয়েছেন, এর পেছনে সরকার রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা