× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

মির্জা ফখরুল ইসলামের হেয়ার রোডের বাসভবনে বৃহস্পতিবার সকালে সাক্ষাৎ করেছেন পদবঞ্চিত যুবদল নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মির্জা ফখরুল ইসলামের হেয়ার রোডের বাসভবনে বৃহস্পতিবার সকালে সাক্ষাৎ করেছেন পদবঞ্চিত যুবদল নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন পদবঞ্চিত যুবদল নেতারা।

মির্জা ফখরুল ইসলামের হেয়ার রোডের বাসভবনে বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিট থেকে ৯টা পর্যন্ত এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে যুবদলের পদবঞ্চিত নেতাদের ৩০ থেকে ৩৫ জন অংশ নেন। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান।

বৈঠকে অংশ নেওয়া নেতারা হলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মো. হুমায়ুন কবির,সাজ্জাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি জাকির হোসেন খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান।

আরও ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির (সদ্য সাবেক) গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম রিয়ন, সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলি উদ্দিন সুমন,যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসাদুল আলম টিটু, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক বি এম আমান উল্লাহ বিপুল, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক মাহমুদুল ইসলাম হিমেল,ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।

কমিটির যেসব সদস্য উপস্থিত ছিলেন তারা হলেন সরকার মামুন, শাহিনুজ্জামান মিন্টু, সেলিম হোসাইন মুন্না আকন্দ, মিজান খান, দুলাল হোসেন (সহ সাধারণ সম্পাদক পদ)।

এ ছাড়াও ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মেজবাউল আলম।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য যুবদল শাহীন আকন্দ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান শাহীন, সাবেক সহ সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ সাবেক, সাবেক সহ সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, সাবেক সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সবুর খান সাগর, সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিরাজ আজিম, সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক স্বপন মন্ডল, সাবেক সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সহ ক্রীড়া সম্পাদক রবিউল হাসান আরিফ, সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খন্দকার আমিনুল হক কাকন (দর্শন বিভাগ জবি)।

ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নাহিদ, ঢাবি শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরিদ খান, বিশ্বজিৎ ভদ্র।

উপস্থিত ছিলেন সাবেক সদস্য মহিবুল্লাহ জয়, খলিলুর রহমান জনি, ঢাবি শাখা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শরিফ আল ফরহাদ দীপু, এম কামরুল হাসান।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক নিরব, সাবেক যুব সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রোকন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক বেসরকারি বিষয়ক সম্পাদক ইয়াকুব রাজু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শফিউল আজম, মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ খান, ছাত্রদল পূর্ব শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মাতব্বর, ঢাবি জহু হল শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি খসরু আহমেদ হিরন।

সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, মহানগর পশ্চিমের সাবেক ছাত্রনেতা মানিক হোসেন, জবি ছাত্রদলের সাবেক এমদাদুল হক পারভেজ, জবির সাবেক ছাত্রনেতা ইমদাদুল হক, সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান হিরন, নজরুল ইসলাম, মহিউদ্দিন বেগ সুজন, ঢাবির সাবেক ছাত্রনেতা কবির আহমেদ, সাবেক ছাত্রনেতা আমির হোসেন বাদশা ও হাসান জাহিদ হিরন প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা