পদবঞ্চিত যুবদল নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সদ্য ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছেন পদবঞ্চিত যুবদল নেতারা।
এ লক্ষ্যে রবিবার তারা গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছেন।
আবেদনে পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন, নতুন কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও পদ বাণিজ্য হয়েছে। দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিত যুবদল এবং ছাত্রদলের সাবেক নেতাদের বাদ দিয়ে দীর্ঘদিন নিষ্ক্রিয়, অনিয়মিত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।
তাদের দাবি, কমিটিতে অন্তর্ভুক্ত বিতর্কিত ও নিষ্ক্রিয় ব্যক্তিদের তথ্য-প্রমাণ তুলে ধরার পাশাপাশি যোগ্য ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের বিষয়টি তারেক রহমানের নজরে আনতেই তারা সাক্ষাতের আবেদন করেছেন।
পদবঞ্চিত নেতারা আশা প্রকাশ করেন, যুবদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং সাক্ষাতের সুযোগ দিলে সংগঠনের বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি তাদের বঞ্চনার বিষয়েও অবহিত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মো. হুমায়ুন কবির (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), সাজ্জাদ হোসেন উজ্জ্বল (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), জাকির হোসেন খান (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মো. দুলাল হোসেন (সাবেক সদস্য, সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), খালিদ মাহমুদ মাসুদ (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), আবুল হাসান (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), আনোয়ার জাহিদ (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), শরীফ মোহাম্মদ ফরহাদ দিপু (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল, ঢাবি) এবং আরিফুল ইসলাম আরিফ (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ)।
এছাড়া উপস্থিত ছিলেন কাজী মেজবাউল আলম (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মুজাহিদুল ইসলাম (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), আজিজুল হক পাটোয়ারী (সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), কোয়েল হোসেন (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), সবুর খান সাগর (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), স্বপন মণ্ডল (সাবেক জলবায়ুবিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মিরাজ আজিম (সাবেক ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মাজেদুল ইসলাম মাসুম (সাবেক সহ-ক্রীড়া সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), রবিউল হাসান আরিফ (সাবেক সহ-ক্রীড়া সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ) এবং মহিবুল্লাহ জয় (সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ)।
আরও উপস্থিত ছিলেন এম. কামরুল হাসান (সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), জসীম উদ্দিন শোভন (সাবেক ছাত্রদল নেতা, ঢাবি), ফরিদ খান (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল, ঢাবি), রোকনুজ্জামান রোকন (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), খলিলুর রহমান জনি (সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), আমিনুল হক কাকন (সাবেক ছাত্রদল নেতা, জবি), কবির আহমেদ (সাবেক সাধারণ সম্পাদক, আইইআর, ঢাবি), নজরুল ইসলাম নজরুল (সাবেক ছাত্রনেতা, জবি), দুলাল মাতব্বর (সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর পূর্ব), মানিক হোসেন (সাবেক ছাত্রদল নেতা, ঢাকা মহানগর পশ্চিম), মহিউদ্দিন বেগ সুজন (সাবেক ছাত্রদল নেতা, ঢাবি), অ্যাডভোকেট ইমরান (সাবেক ছাত্রদল নেতা, জবি) এবং জসিম উদ্দিন সিদ্দিকী শোভন (সাবেক ছাত্রদল নেতা, ঢাবি)।