× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুশ-ইন রোধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিবিসি বাংলা

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

সচিবালয়ে রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতদিনের বাংলাদেশ

সচিবালয়ে রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতদিনের বাংলাদেশ

পুশ-ইনের বিষয়টি ডিপ্লোমেটিক চ্যানেলে আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সচিবালয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে রবিবার তিনি এ কথা বলেন। সোমবার থেকে শুরু হতে যাচ্ছে চারদিন ব্যাপী বাংলাদেশ ও ভারত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক।

আরও পড়ুন
পুশইন ও সীমান্ত উত্তেজনা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিজিবি ও বিএসএফের ডিজি লেভেলে মিটিংটা একবার বাংলাদেশে হয়, একবার ভারতে হয়। এবার আমাদের যাওয়ার পালা”।

তিনি বলেন, “ওখানে সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। এটাকে ডিজিএলটি বলা হয়। ডিজি লেভেলের টক। সেই টকের সিদ্ধান্তগুলো ওখানে সামারাইজ করে সিগনেচারের বিষয় আছে। সেটা আগে আলোচনা হোক, দেখি।”

বিএসএফ প্রতিদিনই পুশইনের চেষ্টা করছে সরকারের পদক্ষেপ কী? এমন এক প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, সমস্ত কিছু আলোচনা হবে।

তিনি আরও বলেন, “আমরা ডিপ্লোমেটিক চ্যানেলে এগুলো আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। আমরা সমস্ত অবৈধ পুশ ইনের চেষ্টাকে আমরা বাধা দেবো ইনশাল্লাহ, এ পর্যন্ত তাই হয়েছে। তবে এ বিষয়গুলো ডিপ্লোমেটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা