প্রতীকী ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে সরকার।
আরও পড়ুন: বগুড়া কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু |
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাত উল ফরহাদ রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুব শিগগিরই তাদের আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হবে।
মুক্তির আদেশপ্রাপ্ত বন্দিরা হলেন, ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার। খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া ও চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক।
তিনি আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের মুক্তি কার্যকর করা হবে। ঈদ উপলক্ষে মানবিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।