বগুড়া অফিস
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৭ পিএম
বগুড়া জেলা কারাগার। ছবি: বিবিসি বাংলা
বগুড়া জেলা কারাগারে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে শুক্রবার রাত সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবু বক্কর সিদ্দিক বগুড়ার কাহালু উপজেলার পাবাহারা গ্রামের খোরশেদ আলীর ছেলে। বগুড়া জেলা কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহম্মেদ এ সব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, একটি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে আবু বক্কর সিদ্দিক বগুড়া জেলা কারাগারে বন্দি ছিলেন। শুক্রবার বিকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
জেল সুপার আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।