প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১৭:৫৫ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৬ ১৮:০৫ পিএম
অধ্যাপক বেগম দিলারা হাফিজ বাঁয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বেগম দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, “অধ্যাপক বেগম দিলারা হাফিজ ছিলেন একজন প্রজ্ঞাবান শিক্ষাবিদ এবং সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তার কর্মময় জীবন, শিক্ষার প্রতি গভীর অনুরাগ এবং শিক্ষার্থীদের কল্যাণে নিরলস প্রচেষ্টা দেশের শিক্ষাঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
“তার মতো একজন গুণী, স্নেহময়ী ও দায়িত্বশীল মানুষের প্রয়াণে জাতি এক অমূল্য সম্পদ হারালো। শিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ গঠনে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে”।
মন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দেন।