× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শোক

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১৩:৩৭ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৬ ১৩:৪২ পিএম

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ মারা গেছেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ মারা গেছেন।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লিইহি রাজিউন।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে এবং নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মরদেহ আগামীকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পর দিন ৩০ মার্চ জাতীয় সংসদ দক্ষিণ প্লাজার সামনে বেলা ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বাদ যোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজার পর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা