× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই হত্যাচেষ্টা

সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত বুধবার জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তারের আদেশ দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত বুধবার জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তারের আদেশ দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার ভাটারা থানায় জুলাই আন্দোলনে রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত বুধবার তাকে গ্রেপ্তারের আদেশ দেন।

এর আগে গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক রিফাত আল আফসানী আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

গ্রেপ্তারের আবেদনে বলা হয়, আসামি আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে উস্কানীমূলক কথাবার্তাসহ অর্থদাতা ও হুকুমদাতা হিসেবে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। 

আসামি এই মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছে বলেও তদন্তে সত্যতা পাওয়া যায় বলেও তদন্তে উল্লেখ করা হয়।

এ অবস্থায় এই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে জেল-হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক থেকে মামলা তদন্তে ব্যঘাত ঘটানোর সম্ভাবনা রয়েছে বলেও দাবি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে সন্দিগ্ধ আসামি মো. আজিজুল ইসলামসহ মামলার এজাহারনামীয় আসামিরা এবং অজ্ঞাত অসংখ্যক আসামি পরস্পর যোগসাজশে উস্কানীমূলক বক্তব্য এবং নির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের প্রতিহত ও দেখামাত্র সরাসরি গুলি করার ঘোষণা দেয়।

ওই বছরের ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানার যমুনা ফিউচার পার্কের সামনে যমুনা টিভি গেটের সামনে আসামি জেবুন্নেসা আফরোজসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে উস্কানীমূলক কথাবার্তাসহ অর্থদাতা ও হুকুম দেন অভিযোগে দাবি করা হয়। 

ওই ঘটনায় একই বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় মামলাটি দায়ের করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা