× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৩২

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

ফিলিপাইনের জেনারেল সান্তোস সিটিতে সোমবার ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর ধসে পড়া একটি রেস্তোরাঁর সামনে পুলিশের অবস্থান। ছবি: এএফপি

ফিলিপাইনের জেনারেল সান্তোস সিটিতে সোমবার ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর ধসে পড়া একটি রেস্তোরাঁর সামনে পুলিশের অবস্থান। ছবি: এএফপি

দক্ষিণ ফিলিপাইনের শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছেন।

দেশটির মিন্দানাও দ্বীপে সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাতহানে

এর ফলে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান এবং অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়।

বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ।

ভিডিও এবং ছবিতে ভবন ধসে পড়তে দেখা গেছে, যার মধ্যে একটি ভিডিও ক্লিপে জলিবি ফাস্ট ফুড নামের একটি রেস্তোরাঁকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা যায়। এছাড়া কিছু এলাকায় ভূমিধসও রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন প্রদেশ জুড়ে শতাধিক মানুষ হতাহত হয়েছেন,  অনেক মানুষ নিখোঁজ রয়েছেন এবং ১০ হাজার বাসিন্দাকে আগেভাগেই সরিয়ে নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা