× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্লোগান, মিছিল, মিটিংয়ের মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৫০ মিনিট আগে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে রবিবার  নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে রবিবার নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, একটা জাতি স্লোগান, মিছিল-মিটিং আর হচ্ছে মানে আনন্দ-ফুর্তি করার মধ্য দিয়ে একটা জাতি কখনও গড়ে উঠতে পারে না। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে রবিবার অনুষ্ঠিত তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিবির সভাপতি বলেন, ভবিষ্যতে যতটুকু সম্ভাবনার দ্বার  আছে, সেটাকেও অ্যাভেইল করার জন্য আমাদের যেভাবে ট্রেইন আপ করা দরকার ছিল। তবে এখনও আমাদের শিক্ষা কাঠামোর মধ্যে এমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি, যা অনার্স-মাস্টার্স সম্পন্ন করার পর একটা কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে।

তিনি বাইরের দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে বলেন, উন্নত দেশগুলোর উচ্চশিক্ষা ব্যবস্থা মূলত ইন্ডাস্ট্রি-ওরিয়েন্টেড।  কোনো বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু করার আগে নিশ্চিত করা হয় যে, ওই বিভাগের শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা (এমওইউ) হওয়ার পরই বিভাগ চালু করা হয়, দাবি সাদ্দামের।

তিনি বলেন, এতে শিল্পপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করে, কারণ ভবিষ্যতে তারাই এসব শিক্ষার্থীকে নিয়োগ দেবে। ফলে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা ও চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে।

শিবির সভাপতি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি রেমিট্যান্স। তার দাবি অনুযায়ী, বছরে প্রায় ৪৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। তবে এর বড় অংশ হুন্ডির মাধ্যমে আসায় সরকার এর পূর্ণ সুবিধা পায় না।

তিনি মনে করেন, তৈরি পোশাক খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির কারণে প্রকৃত আয় তুলনামূলক কম থাকে।

তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক দক্ষতাভিত্তিক শিক্ষা চালুর ওপর গুরুত্বারোপ করে বলেন, বিশেষ করে এআই, চ্যাটজিপিটি, জেমিনি, পাইথন, সি++ ও অন্যান্য প্রযুক্তিগত দক্ষতা শেখানোর জন্য প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। 

তার মতে, এসব দক্ষতা ছাড়া উচ্চশিক্ষা ও বৈশ্বিক চাকরির বাজারে প্রতিযোগিতা করা কঠিন। 

সাদ্দাম বলেন, সরকার জনগণের করের টাকায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেয়। তাই শিক্ষার্থীদের দায়িত্ব শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়; পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেকে গড়ে তোলা।

তিনি সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয় জীবনে নানা প্রলোভন ও নেতিবাচক পরিবেশের মধ্য থেকে ইতিবাচক ও কল্যাণকর পথ বেছে নেওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা শিবির সভাপতি আব্দুল আলিম আরিফ এবং সঞ্চালনায় ছিলেন শিবির সাধারণ সম্পাদক ও জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

পাশাপাশি প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিক্সের (রাশিয়া) ক্যান্ডিডেট অব সায়েন্স ড. মো. নূরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান সাদী এবং বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা