× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে বিশ্বকাপ দেখবেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত, থাকবেন মেসির শৈশবের বন্ধু রুলিও

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৬ ২০:৪৪ পিএম

আপডেট : ২২ জুন ২০২৬ ২০:৪৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ। ছবি: ফেসবুক থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ। ছবি: ফেসবুক থেকে

ফিফা বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে উপভোগ করতে ক্যাম্পাসে আসছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তার সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির শৈশবের বন্ধু রুলি এবং তার সফরসঙ্গীদেরও।

যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিতব্য ম্যাচটি সোমবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে বড় পর্দায় দেখা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ‘ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ’-এর উপদেষ্টা নাহিদুজ্জামান শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার বিকালে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় রাষ্ট্রদূত ও মেসির শৈশবের বন্ধু রুলি ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বকাপের উন্মাদনা উপভোগের আগ্রহ প্রকাশ করেন।

শিপন আরও বলেন, “২০২২ সালের বিশ্বকাপে ঢাবিতে আর্জেন্টিনা সমর্থকদের যে ব্যতিক্রমী পরিবেশ তৈরি হয়েছিল, এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। তবে তাদের উপস্থিতি আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে”।

আগামী ২৪ জুন লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষে রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্ল্যাশমব ও কেক কাটার আয়োজন করা হয়েছে। সেখানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত ও প্রতিনিধিদল অংশ নিতে পারেন বলেও জানা গেছে।

এদিকে বিশ্বকাপ উপলক্ষে টিএসসি, মুহসিন হল মাঠ, জগন্নাথ হল মাঠ, শহীদুল্লাহ হল মাঠ ও হলপাড়ায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য টিএসসিতে পৃথক বসার ব্যবস্থাও রাখা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে টিএসসির ব্যারিকেডের ভেতরে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রবেশের অনুমতি থাকবে। সবাইকে শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা