× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা।

দীর্ঘ পাঁচ বছরেও বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাস নির্মিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস আকরম আলী দাখিল মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সরকার সংশ্লিষ্টদের পক্ষ থেকে বারবার আশ্বাস পাওয়া গেলেও কার্যত কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এর প্রতিবাদে দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০২০ সালে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন পাস হওয়ার পর ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে দুটি শিক্ষাবর্ষের পাঠদান চললেও এখনো কোনো স্থায়ী ক্যাম্পাস নেই। জেলার শান্তিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ীভাবে কার্যক্রম চলায় শিক্ষার্থীরা অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন। পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি ও প্রশাসনিক সুযোগ-সুবিধার অভাবে মানসম্মত শিক্ষা গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দৃশ্যমান পদক্ষেপ না নিলে এবং কার্যকর প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. নিজাম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো শোনেন এবং তাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে আন্দোলনের পথ থেকে সরে আসতে অনুরোধ করেন। তবে, শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা