× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্ণফুলীতে ট্যাংকার থেকে ১২ হাজার ৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ৬

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৪৭ মিনিট আগে

গ্রেপ্তারকৃত ছয়জন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তারকৃত ছয়জন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কর্ণফুলী নদীতে তেলবাহী ট্যাংকারে অভিযান চালিয়ে ১২ হাজার ৭০০ লিটার ডিজেলসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

নদীর বন্দর থানাধীন ৬নং ভেসেল পয়েন্ট জেটির ওটি ইশরাত নামে অয়েল ট্যাংকারে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আরিফুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম ইশাদ (২২), মোঃ আব্দুল হালিম (৩৫), মোঃ নুরুল মোস্তফা (২৬), জালাল আহমদ (৬০), এবং মোঃ নুরুল আমিন (৫০)। এদের মধ্যে আব্দুল হালিম এর বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া থানায় ২টি ডাকাতি এবং ৩টি মাদক মামলা রয়েছে।

নৌ পুলিশ জানায়, চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ইশরাত নামক অয়েল ট্যাংকারে অভিযান চালিয়ে ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

এছাড়াও ১কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা মূল্যের ওটি ইশরাত নামের অয়েল ট্যাংকাটি জব্দ করা হয়। এ সময় ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞসাবাদে জানিয়েছে, কর্ণফুলী নদীতে বিভিন্ন উৎস্য থেকে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে ট্যাংকারে ভর্তি করে বিক্রির উদ্দেশ্যে বাংলা বাজার ঘাটের দিকে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “গ্রেপ্তারের বিরুদ্ধে নগরীর বন্দর থানায় মামলা রজু করা হয়। এবং উদ্ধারকৃত অবৈধ ডিজেল এবং অয়েল ট্যাংকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা