× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগে দাউদকান্দির ওসি প্রত্যাহার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী। প্রবা ফটো

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী। প্রবা ফটো

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারীকে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওসি মোহাম্মদ আব্দুল বারী (এম এ বারী)’কে পুলিশ লাইনসে প্রত্যাহরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার দুই উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ১৬০ কেজি গাঁজা জব্দ করে তা বিক্রির অভিযোগ ওঠে। গত সোমবার সন্ধ্যায় বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ওসি আবদুল বারী বলেন, ‘একটি পত্রিকায় প্রকাশিত মিথ্যা প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।’

ওসিকে পুলিশ লাইনসে সংযুক্তির কারণ জানতে জেলা পুলিশ সুপার এবং দাউদকান্দি-চান্দিনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা