× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটি টাকার ইয়াবা গায়েবের অভিযোগে ওসিকে প্রত্যাহার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৮ জুন ২০২৬ ১১:৪৩ এএম

আপডেট : ১৮ জুন ২০২৬ ১১:৪৬ এএম

ওসি আফতাব উদ্দিনকে  বুধবার রাতে প্রত্যাহার করা হয়েছে। ছবি: সংগৃহীত

ওসি আফতাব উদ্দিনকে বুধবার রাতে প্রত্যাহার করা হয়েছে। ছবি: সংগৃহীত

কোটি টাকার ইয়াবা গায়েবের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের  (সিএমপি) কোতোয়ালি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহােরের পর তাকে লাইন আরওতে সংযুক্ত করা হয়েছে।

তাকে বুধবার রাতে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক, প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী গণমাধ্যমে বলেন, কোতোয়ালি থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানাও অফিসার ইনচার্জ পদে আবু জায়েদ মোহাম্মদ নাজমুল নূরের নাম গুঞ্জন রয়েছে।

গত বছরের ৮ ডিসেম্বর নগরের বাকলিয়া এলাকায় এক পুলিশ সদস্যের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার হলেও তা জব্দ দেখিয়ে মামলা না করার অভিযোগ ওঠে ওসি আফতাবের বিরুদ্ধে। 

তৎকালীন ওসি আফতাব উদ্দিনের নির্দেশে ইয়াবার চালানটি আত্মসাৎ করা হয় এবং বহনকারীকে ছেড়ে দেওয়া হয় বলে চট্টগ্রাম নগর পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের তদন্ত প্রতিবেদন গত ২৯ এপ্রিল পুলিশ সদর দপ্তরে পাঠানো হলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা