× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড়পুর বৌদ্ধ বিহারে চীনা পর্যটক হেনস্তার শিকার

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৬ ২০:৪৭ পিএম

আপডেট : ২২ জুন ২০২৬ ২০:৫৩ পিএম

পর্যটককে হেনস্তা করায় টিকটকারকে আটক করেছে টুরিস্ট পুলিশ। প্রবা ফটো

পর্যটককে হেনস্তা করায় টিকটকারকে আটক করেছে টুরিস্ট পুলিশ। প্রবা ফটো

নওগাঁর বদলগাছীতে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে কথিত টিকটকারের হাতে এক চীনা পর্যটক হেনস্তার শিকার হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নজরে এলে আব্দুল মাবুদ নামে ওই টিকটকারকে আটক করেছে টুরিস্ট পুলিশ।

সোমবার (২২ জুন) দুপুরে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।আটক টিকটকার আব্দুল মাবুদ পাশের জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত।

জানা যায়, সপ্তাহখানেক আগে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার এক চীনা নাগরিক পরিদর্শনে আসেন। পাহাড়পুরে অবস্থানকালে আব্দুল মাবুদ ওরফে হিরো নানা ওই বিদেশি পর্যটককে নানাভাবে হেনস্তা করেন এবং তার অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করেন। পরবর্তী সময়ে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চীনা ওই পর্যটককে আব্দুল মাবুদ প্রশ্ন করছেন- ‘বাংলা ভাষা যে কঠিন, কিচ্ছু বোঝে না। আচ্ছা বিয়া সাধি করেননি, খালি হাসে। বাচ্চা কয়টা, তাও হাসে। বাসা কোথায়, গালামুনা কি রে, শোনেন আমার এই ছলটাকে একটু গালাও তো। এরপর তাকে হারামজাদা, বদমায়েশ ওমা কিচ্ছু বোঝে না বলতে শুনা যায়।’ 

পাহাড়পুর ট্যুরিস্ট পুলিশের সাব-ইন্সপেক্টর মেসবাহুল হক বলেন, বিষয়টি ট্যুরিস্ট পুলিশ পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনিটের নজরে এলে দ্রুত অভিযানে নামে পুলিশ। দেশের ভাবমূর্তি রক্ষা এবং বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত তৎপর ট্যুরিস্ট পুলিশ। ততক্ষণাৎ অভিযুক্ত আব্দুল মাবুদকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর গর্ব এবং বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এখানে আগত যে কোনো বিদেশি পর্যটককে কেউ হেনস্তা করলে তার বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা