× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জ হাওরে পর্যটকবাহী ট্রলারে ডাকাতি : গ্রেপ্তার ৩

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৯:৩৭ পিএম

 মিঠামইন উপজেলার হাওরে পর্যটকবাহী ট্রলারে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

মিঠামইন উপজেলার হাওরে পর্যটকবাহী ট্রলারে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাওরে পর্যটকবাহী ট্রলারে ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা গোয়েন্দা ও মিঠামইন থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঢাকার সাভার, কামরাঙ্গীরচর ও মিঠামইন এলাকা থেকে তাদের  গ্রেপ্তার করে।

 গ্রেপ্তারকৃতরা হলেন- ইছানুল হক ফকির, মো. জুলহাস উদ্দিন ও রুবেল মিয়া। তাদের কাছ থেকে ডাকাতি ও লুণ্ঠিত মালামাল পরিবহনে ব্যবহৃত ১টি ইঞ্জিনচালিত নৌকা, ৫টি মোবাইল ফোন, রামদা, লোহা রড ও ২০টি বল্লম উদ্ধার করেছে পুলিশ।

তিনি জানান, গত ৭ জুন মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজের দক্ষিণ পাশে করিমগঞ্জগামী একটি পর্যটকবাহী ট্রলারে ১০ থেকে ১২ সদস্যের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতি করে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা