× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংঘর্ষে আহত যুবদল নেতা মারা গেলেন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৬ ২১:০৪ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৬ ২১:১১ পিএম

সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা গেছেন। প্রবা ফটো

সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা গেছেন। প্রবা ফটো

টাঙ্গাইলের কালিহাতীতে জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে এবং ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

উপজেলার রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমনি বাগানে গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়দের দাবি, বৃষ্টির পানিতে নবা সুতারের বাড়ির মাটি ধুয়ে বাদশা মিয়ার জমিতে পড়াকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে কয়েকজন আহত হন। এ সময় শাহ আলম গুরুতর আহত হন বলে জানা গেছে।

আহত শাহ আলমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে তিনি মারা যান। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা