× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে ৫ গ্রামে দুই দফা সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১২:৪৬ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৬ ১৪:১৪ পিএম

হবিগঞ্জে ৫ গ্রামে দুই দফা সংঘর্ষ,  হতাহত অর্ধশতাধিক। প্রবা ফটো

হবিগঞ্জে ৫ গ্রামে দুই দফা সংঘর্ষ, হতাহত অর্ধশতাধিক। প্রবা ফটো

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ৫ গ্রামবাসীর দুই দফা সংঘর্ষে ২ জন নিহত। আহত হয়েছে আরও অর্ধশতাধিক। তাদের হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর ও রাতে দু’দফায় বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর, আরিছপুর, আব্দাফৌজদা, মুগকান্দি ও কাসেরগাঁও গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলোÑ আদিত্যপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সেলু মিয়া (৫৩) এবং একই গ্রামের হেলাল মিয়া (৩৭)।
স্থানীয়রা জানান, দুই গ্রামের মাঝামাঝি একটি কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার (১৫ জুন) দুপুরে আরিছপুর, আব্দাফৌজদা ও কাসেরগাঁও গ্রামের মোশাহিদ মেম্বারের লোকজনের সঙ্গে আদিত্যপুর গ্রামের নাসির ও আক্তার পক্ষের লোকজন প্রথম দফা সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাত ৮টার দিকে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেয়। কিন্তু একই দিন রাত ৭টার দিকে ডুবাই বাজার এলাকায় দ্বিতীয় দফায় আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধারালো অস্ত্রের ব্যবহার হয় এবং সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে সেলু মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হেলাল মিয়াকে রাত ১১টার দিকে সিলেটে নেওয়ার পথে তার সে মারা যায়।

ঘটনার পর পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এদিকে, ঘটনার জেরে স্থানীয়রা প্রতিশোধমূলক হামলা বা লুটপাটের আশঙ্কা করছেন। এতে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা