× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুপচাঁচিয়ায় ২৪৭০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৮:২৩ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৬ ১৮:৪৩ পিএম

দুপচাঁচিয়া উপজেলায় ২৪৭০ কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রবা ফটো

দুপচাঁচিয়া উপজেলায় ২৪৭০ কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রবা ফটো

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ২ হাজার ৪৭০ কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন রোপা-আমন, পেঁয়াজ, হাইব্রিড মরিচ, বালাইনাশক ওষুধ, বীজ সংরক্ষণ পাত্র, ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সোমবার (১৫ জুন) বিতরণ করা হয়েছে

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানএ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারীন তাসনিম নিলয়, রেজওয়ানুল ইসলাম নাহিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রমুখ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক  ২ হাজার ৪৭০ কৃষকের  মাঝে বিনামূল্যে রোপা, আমন ধান, গ্রীষ্মকালীন পেঁয়াজ, কন্দ পেঁয়াজ, হাইব্রিড মরিচ জনপ্রতি বিভিন্ন রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়এ ছাড়াও ২০ জন কৃষকের মাঝে জনপ্রতি পেঁয়াজের কন্দবীজ ১৬০ কেজি, ২০ কেজি ড্যাপ ও ২০ কেজি এমওপি সার৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের ১ কেজি বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার এবং বালাইনাশক বিতরণ করা হয়১০০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের ১০ গ্রাম বীজ, ৫ কেজি ড্যাপ, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়

 আপরদিকে, গতকাল সোমবার দুপচাঁচিয়া উপজেলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পোস্ট অফিসের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানএ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পোস্ট মাস্টার সিদ্দিক হোসেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রেস কাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা মহিলাদলের নেত্রী ফাতেমা জহুরা পলি, উদ্দ্যোক্তা হাবিবুর রহমানসহ প্রমুখ

উল্লেখ্য, এদিন ৫০০ পোস্ট অফিসের গ্রাহক ও কম্পিউটার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়পরে ৬ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্রও বিতরণ করা হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা