× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও চাল বিতরণ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৫:২০ পিএম

প্রাকৃতিক দুর্যোগ, সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা চেক ও চাল বিতরণ করা হয়। প্রবা ফটো

প্রাকৃতিক দুর্যোগ, সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা চেক ও চাল বিতরণ করা হয়। প্রবা ফটো

লক্ষ্মীপুরের কমলনগরে প্রাকৃতিক দুর্যোগ, সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে আর্থিক অনুদানের চেক ও চাল বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোমবার (১৫ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।সহায়তা পাওয়া পরিবারের মধ্যে রয়েছেÑ চর লরেন্স ইউনিয়নের মো. শিপন, আলাউদ্দিন এবং মার্টিন ইউনিয়নের আইজলের পরিবার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দপ্তর থেকে প্রেরিত বরাদ্দের আওতায় উপজেলার ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মধ্যে মোট ৯০ কেজি চাল এবং সর্বমোট ৪৭ হাজার ৫০০ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পরিতোষ কুমার বিশ্বাস।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা