× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ১০ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ি ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ি ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিন বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর খুলনার সাথে সরাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

খুলনা ও ঈশ্বরদী থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে ৫ ঘন্টা চেষ্টার পর দুপুর ৩টায় রেল চলাচল শুরু হয়।

সাফদারপুর স্টেশন মাস্টার মো. গোলাম রসুল নয়ন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ি ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৫টার দিকে পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় উভয় পাশের স্টেশনগুলোতে চলাচলকারী কপোতাক্ষ, রকেট, সীমান্তসহ একাধিক ট্রেন দাড়িয়ে থাকতে দেখা যায়। উপায় না পেয়ে অনেক যাত্রী বিকল্প পথে চলে যান। খবর পেয়ে বেলা ১১টার দিকে  ঈশ্বরদী ও খুলনা থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে। 

‎‎সাফদারপুর স্টেশন মাস্টার মো. গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি সাফদারপৃর স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইন ও স্লিপার দুমড়ে মুচড়ে যায়। সংবাদ পেয়ে উদ্ধারকারী দুইটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইন ঠিক করে। এরপর দুপুর ৩টায় থেকে রেল চলাচল শুরু হয়| তবে এ ঘটনায় কোন ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি বলে জানান তিনি।

মোবারকগঞ্জ বেলষ্টেমনের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। ঈশ্বরদী ও খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এছাড়া ঈশ্বরদী থেকে উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন। তবে, কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনি বলা যাচ্ছে না।

উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা