× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেইলি ব্রিজ ভেঙে খাদে বালুবাহী ট্রাক, যোগাযোগ বিচ্ছিন্ন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৫৮ মিনিট আগে

বেইলি ব্রিজ ভেঙে খাদে উল্টে পড়া বালুবাহী ট্রাক

বেইলি ব্রিজ ভেঙে খাদে উল্টে পড়া বালুবাহী ট্রাক

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একটি নদের বেইলি ব্রিজ ভেঙে একটি বালুবাহী ট্রাক খাদে পড়ে ধোবাউড়ার সাথে ময়মনসিংহ জেলার যোগাযোগ বন্ধ গেছে।

রবিবার (০৭ জুন) ভোর রাতে উপজেলার গোয়াতলা এলাকায় কংস নদে এ ঘটনা ঘটে।  তবে সৌভাগ্যক্রমে সেখানে কোনো যাত্রীবাহী বাস বা গণপরিবহন না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অন্তত ১০ বছর ধরে উপজেলা প্রশাসন ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও স্থায়ী সংস্কার বা পুনর্নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, কর্তৃপক্ষ সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আজকের এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। ব্রিজ ধসে পড়ার ফলে ওই সড়কে ধোবাউড়া থেকে ময়মনসিংহের সাথে  যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিশেষ করে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা বাসিন্দা বলেন, ‘ব্রিজটির অবস্থা দীর্ঘদিন খারাপ ছিল। আমরা বারবার সংশ্লিষ্টদের জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝে মধ্যে বাঁশ কাঠ দিয়ে জুড়াতালি দিয়ে যেত। আজ ব্রিজ ভেঙে যাওয়ার পর পুরো এলাকার মানুষ দুর্ভোগে পড়েছে।’ জাহিদ নামে কলেজ শিক্ষার্থী বলেন, স্থায়ীভাবে ব্রিজ হলে মানুষের দুর্ভোগ হতো না।

এদিকে দুর্ঘটনার পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী দ্রুত ব্রিজ সংস্কার অথবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা দ্রুত চালুর দাবি জানিয়েছেন। তাদের মতে, জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে।

ইউএনও মোশাররফ হোসেন বলেন, আমি পরিদর্শন করে এসেছি। এ ব্যাপারে দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা