× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৬:৪১ পিএম

আপডেট : ১৮ মে ২০২৬ ১৬:৫৬ পিএম

 ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে চলছে যানবাহন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে চলছে যানবাহন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজের কারণে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। 

সড়ক বিভাগ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে সোমবার সকাল থেকে ঢালাই কাজ শুরু করে। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে চলছে যানবাহন। 

ফলে ধীরে ধীরে যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।

আরও পড়ুন: ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন স্থানে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইভেটকার দীর্ঘ সময় আটকে আছে। অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা।

ঢাকাগামী এক ট্রাকচালক আবুল কালাম বলেন, “সকাল ৯টার দিকে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকেই আটকা আছি। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও গাড়ি খুব একটা এগোচ্ছে না”।

যাত্রী রোকসান আক্তার বলেন, “যেখানে ১০ মিনিটে যাওয়ার কথা, সেখানে আড়াই ঘণ্টা ধরে বসে আছি। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সময়মতো পৌঁছাতে পারিনি। আগে থেকে বিকল্প ব্যবস্থা নিলে দুর্ভোগ কম হতো”।

আরেকজন চালক সালাউদ্দিন বলেন, “মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেন পুরোপুরি স্থবির হয়ে আছে। আড়াই ঘণ্টা বসে থেকে মেঘনা ব্রিজ পার হতে হয়েছে। স্বাভাবিক সময়ে এই পথ যেতে ৮ থেকে ১০ মিনিট লাগে”।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ জানান, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলমান থাকায় সকাল থেকে যানজট তৈরি হয়েছে। বর্তমানে এক লেন দিয়ে যান চলাচল করছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে এবং আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৪ টা) যানজট অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা