× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেতুর একাংশ ভাঙায় ভোগান্তিতে ৬ গ্রামের মানুষ

গৌরনদী (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬ ১১:০৪ এএম

আপডেট : ০৭ মে ২০২৬ ১১:৩১ এএম

সেতুর একাংশ ভেঙে যাওয়ায় বাঁশের চাঁই তৈরি করে ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সেতুর একাংশ ভেঙে যাওয়ায় বাঁশের চাঁই তৈরি করে ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালিবাড়ি নতুন হাট সংলগ্ন খালের ওপর নির্মিত একটি সেতুর একাংশ ধসে পড়ায় ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এতে ৬ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা ও এলজিইডি সূত্রে জানা গেছে, ২০১৫-২০১৬ অর্থবছরে আস্কর কালিবাড়ি নতুন হাটের উত্তর পাশের খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের পর দীর্ঘ ১০ বছরেও কোনো সংস্কার না হওয়ায় অনেক আগেই সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

আরও পড়ুন: বিতর্ক পিছু ছাড়ছে না এলজিইডির

স্থানীয়দের কয়েকজনের সঙ্গে কথা হলে তারা অভিযোগ করেন, গত বছরের ডিসেম্বরে সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সংস্কারের দাবিতে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের কাছে লিখিত আবেদন করা হয়েছিল।কিন্তু এরপরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ কারণে, ঝুঁকি নিয়েই সেতু দিয়ে যানবাহন চলাচল অব্যাহত ছিল।

তারা আরও জানান, বুধবার সেতু পার হওয়ার সময় হঠাৎ স্ল্যাব ভেঙে একটি নসিমন খালের মধ্যে পড়ে যায়।

এ ঘটনায় নসিমনের চালক পলাশ হালদার গুরুতর আহত হন। ঘটনার পর থেকে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে, উল্লেখ করেন তারা।

আস্কর হাট ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম হালদার বলেন, সপ্তাহে দুই দিন আস্কর কালিবাড়ি নতুন বাজারে হাট বসে। তবে সেতুটি ভেঙে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরাও হাটে আসতে পারছেন না।

তিনি বলেন, শিক্ষার্থীসহ ৬ গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন এ সেতু ব্যবহার করেন। কিন্তু সেতুটি ভেঙে পড়ায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিনি আরও জানান, বর্তমানে স্থানীয়রা বাঁশের চাঁই তৈরি করে ঝুঁকি নিয়ে কোনোমতে চলাচল করছেন।

বাগধা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রদীপ বাড়ৈ অভিযোগ করে বলেন, “সেতু ভেঙে পড়ার আগেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছিল। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আস্কর হাটের সেতুটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা অবগত হয়েছি। সরেজমিনে পরিদর্শনের পর সেতু সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক বলেন, সেতু ভেঙে পড়ার বিষয়টি শুনেছি। উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা