× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘোষিত নীরব এলাকায় হাইড্রোলিক হর্ন, মামলা দিলেন এডিসি রুবেল হক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

ঘোষিত নীরব এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় মামলা ও জরিমানা করেন ঢাকা উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘোষিত নীরব এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় মামলা ও জরিমানা করেন ঢাকা উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ ঘোষিত নীরব এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ঢাকা থেকে শেরপুরগামী একটি পরিবহনকে মামলা ও জরিমানা করা হয়েছে ।

হাইড্রোলিক হর্ন জব্দসহ রবিবার এ জরিমানা করেন উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক।

এডিসি রুবেল হক বলেন, “বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপিআই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে শব্দ দূষণমুক্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এখানে মোটরযান থেকে হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ”।

“ঘোষিত নীরব এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে উক্ত পরিবহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ১৯ (২) ধারায় মামলা ও জরিমানা করা হয়েছে।”

তিনি জানান, নীরব এলাকা সুরক্ষায় ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে নীরব এলাকায় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সরকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সচিবালয়সহ হাসপাতালের চারপাশের ১০০ মিটার পর্যন্ত এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করেছে। এসব এলাকায় মোটরযান থেকে হর্ন বাজানো একেবারে নিষেধ।

২০০৬ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুসারে, নীরব এলাকায় দিনের বেলা সর্বোচ্চ ৫০ ডেসিবেল এবং রাতে ৪০ ডেসিবেলের বেশি শব্দ করা দণ্ডনীয় অপরাধ। এ আইন লঙ্ঘন করলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উত্তরা ট্রাফিক বিভাগ জানিয়েছে, শব্দ দূষণ রোধে এবং নীরব এলাকা রক্ষায় নিয়মিত অভিযান চলবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা