× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাস সাইকোজেনিক ইলনেস

একজনের অসুস্থতা দেখে অনেকের শরীরে একই উপসর্গ কেন?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭ এএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০০ এএম

ছবি: এআই

ছবি: এআই

একজনের অসুস্থতা দেখে আতঙ্কিত হয়ে আরেকজনের শরীরে একই ধরনের উপসর্গ দেখা দেওয়া, এরপর একে একে অনেকের অসুস্থ হয়ে পড়া- কিন্তু পরীক্ষা-নিরীক্ষায় সংক্রমণ, বিষক্রিয়া বা নির্দিষ্ট কোনো শারীরিক কারণ না পাওয়া; চিকিৎসাবিজ্ঞানে এমন ঘটনাকে বলা হয় ম্যাস সাইকোজেনিক ইলনেস (এমপিআই)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, এ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির উপসর্গ বাস্তব। তারা অসুস্থতার ভান করছেন বা বিষয়টি কল্পনা করছেন-এমনটি নয়।

সাধারণত একই সামাজিক বা ভৌগোলিক পরিবেশে থাকা মানুষের মধ্যে দ্রুত এ ধরনের উপসর্গ ছড়িয়ে পড়তে পারে।

মাথাব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটব্যথা, বুকব্যথা, দুর্বলতা, দ্রুত শ্বাস নেওয়া, কাশি, অজ্ঞান হয়ে যাওয়া কিংবা অতিরিক্ত ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে।

সম্প্রতি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে দুই দিনে ২৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকের ধারণা, এটি ম্যাস সাইকোজেনিক ইলনেসের প্রভাব।

বিশেষজ্ঞদের মতে, ভয়, উদ্বেগ, মানসিক চাপ এবং সম্ভাব্য বিপদ সম্পর্কে ধারণা এ ধরনের ঘটনার সূত্রপাত বা বিস্তারে ভূমিকা রাখতে পারে। একজনকে অসুস্থ হতে দেখা, গুজব বা ভুল তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবও পরিস্থিতি বাড়িয়ে দিতে পারে।

তবে একসঙ্গে কয়েকজন অসুস্থ হলেই সেটিকে ম্যাস সাইকোজেনিক ইলনেস বলা যায় না। সংক্রমণ, খাদ্য বা রাসায়নিক বিষক্রিয়া, দূষণসহ অন্যান্য শারীরিক কারণ আগে যথাযথভাবে খতিয়ে দেখা জরুরি।

তাই এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বিত তদন্তই হওয়া উচিত প্রথম পদক্ষেপ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা