প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩১ পিএম
ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ১ হাজার ৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৩৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জনে। একই সময়ে হাম উপসর্গে মারা গেছে ৯১২ জন।
এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৯৬৭ জনের। নিশ্চিত হামে প্রাণ গেছে ১০০ শিশুর।
গত ২৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি হওয়া ৯৬৬ জনসহ, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৭১ রোগী।
এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৯৭৬ জনসহ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন।