ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জনে জনের মৃত্যু হয়ে উপসর্গে আর অপরজন মারা গেছে নিশ্চিত হামে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে শনিবার এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ৮৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৬৪১ জনের।
এই সময়ের মধ্যে হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৮৯১ জনের। ১০০ জন মারা গেছে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২১৪ রোগী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।