× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে ওয়েলনেস ও লংজেভিটি খাতে নতুন দিগন্ত, সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০ এএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩ পিএম

আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশে আধুনিক ওয়েলনেস, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও লংজেভিটি কেয়ার সম্প্রসারণের লক্ষ্যে থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ এবং বাংলাদেশের রিজুভা ওয়েলনেসের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

ব্যাংককের সুখুমভিত এলাকায় জেনেসেন গ্রুপের দ্য কনসাল ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশে ওয়েলনেস ও লংজেভিটি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

জেনেসেন গ্রুপের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিস সিরিয়া, প্রধান চিকিৎসা কর্মকর্তা ড. ওম, পরিচালক মি. মিকি এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক পরিচালক ড. এ. কে. এম. শাহরিয়ার।

রিজুভা ওয়েলনেসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. বুরহানউদ্দিন আহমেদ সাদিক এবং প্রতিষ্ঠাতা ড. তৌহিদুর রহমান।

সমঝোতার আওতায় রিজুভা ওয়েলনেস বাংলাদেশে জেনেসেন গ্রুপের অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে কাজ করবে।

পাশাপাশি আধুনিক ওয়েলনেস, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, সুস্থ বার্ধক্য ও লংজেভিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা ও জ্ঞান বৃদ্ধিতে কাজ করবে প্রতিষ্ঠানটি।

আলোচনায় দুই পক্ষই বলেন, বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবার ধারণা দ্রুত পরিবর্তিত হচ্ছে। রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ, ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, জীবনযাত্রার মানোন্নয়ন, সুস্থ বার্ধক্য ও দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্যের ওপর গুরুত্ব বাড়ছে। বাংলাদেশেও এ ধরনের ভবিষ্যতমুখী স্বাস্থ্যসেবার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

দুই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা, স্থানীয় জ্ঞান ও নেটওয়ার্কের সমন্বয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, জনসচেতনতা বৃদ্ধি এবং ওয়েলনেস ও লংজেভিটি-ভিত্তিক স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধিরা মনে করেন, এ অংশীদারিত্ব বাংলাদেশ ও থাইল্যান্ডের স্বাস্থ্যসেবা সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশের ওয়েলনেস ও লংজেভিটি খাতে নতুন ধারণা ও উদ্ভাবনী উদ্যোগের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা