× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ঢামেকে মানববন্ধন, ৩ দফা দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৮:৪৩ পিএম

সারাদেশে চিকিৎসকদের ওপর ধারাবাহিক হামলা, লাঞ্ছনা ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারাদেশে চিকিৎসকদের ওপর ধারাবাহিক হামলা, লাঞ্ছনা ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সারাদেশে চিকিৎসকদের ওপর ধারাবাহিক হামলা, লাঞ্ছনা ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

ঢামেক হাসপাতালে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি থেকে চিকিৎসকদের কর্মকালীন নিরাপত্তা নিশ্চিত করতে তিন দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হলো চিকিৎসকদের ওপর সংঘটিত প্রতিটি হামলা ও নিপীড়নের ঘটনায় অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক নিরাপত্তায় একটি কার্যকর ও বাধ্যতামূলক ‘জাতীয় সুরক্ষা নীতিমালা’ প্রণয়ন করতে হবে এবং দেশের সরকারি-বেসরকারি সব হাসপাতালকে চিকিৎসকদের জন্য শতভাগ নিরাপদ কর্মস্থলে রূপান্তর করতে হবে।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক বা জাতীয় দুর্যোগে চিকিৎসকরাই জীবন বাজি রেখে জনগণের পাশে দাঁড়িয়েছেন। অথচ সেই চিকিৎসকদেরই বারবার অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হতে হচ্ছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে হাসপাতালগুলোতে যে হরিলুট ও দুর্নীতি হয়েছে, তার কারণেই আজ চিকিৎসাসামগ্রীর চরম সংকট দেখা দিয়েছে। এর মাশুল দিতে গিয়ে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। একটি বিশেষ মহল চক্রান্ত করে চিকিৎসকদের ওপর এসব পরিকল্পিত হামলা চালাচ্ছে।

ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। কিন্তু সরকারকে বিব্রত করতে ও দেশের স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংস করে অন্য দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে।

তিনি আরও বলেন, কোনো চিকিৎসকই চান না রোগীর ক্ষতি হোক। চিকিৎসকেরা নিজেদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে রোগীদের সেবা দেন।

স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অভিভাবক হিসেবে আপনাদের অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে। এরপর আর কোনো চিকিৎসকের ওপর আঘাত এলে আমরা আর হাত গুটিয়ে বসে থাকব না।’

কর্মসূচিতে উপস্থিত অন্য চিকিৎসক নেতারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তায় বা কর্মস্থলে আমাদের কোনো নিরাপত্তা নেই। আজ একজনের ওপর হামলা হচ্ছে, কাল অন্য কেউ হামলার শিকার হবেন। অবিলম্বে এই নৈরাজ্য বন্ধ করে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন স্তরের শতাধিক চিকিৎসক ও সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা