ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা যায়নি কোনো শিশু।
একই সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৯৮৮ জন। নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ২ জন ঢাকার, ৩ জন সিলেট এবং ১ জন বরিশালের বাসিন্দা।
এ নিয়ে গত ১৪৭ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৪ শিশু মারা গেছে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৭৫ শিশুর। নিশ্চিত হামে মারা গেছে ৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টা ভর্তি হওয়া ৯৩৮ জনসহ এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন।
নতুন সুস্থ হওয়া ৯৪২ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ ছেড়েছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন। অপরদিকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জন।