ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৭৩৩ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।
এ নিয়ে গত ১৪৪ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৬০ শিশু মারা গেছে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৬৪ শিশুর। নিশ্চিত হামে মারা গেছে ৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন।
এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ ছেড়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন
অপরদিকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪ জন ঢাকার এবং ২ জন সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে সুস্থ হয়েছে ৫৮২ জন।