× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজার ঘটনা

বাঘা তেঁতুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৭ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৮ পিএম

ডেমোক্র্যাট সিনেটর স্টিফেন এ. ডগলাস ও আব্রাহাম লিংকনের মধ্যে বিতর্ক। প্রতীকি ছবি

ডেমোক্র্যাট সিনেটর স্টিফেন এ. ডগলাস ও আব্রাহাম লিংকনের মধ্যে বিতর্ক। প্রতীকি ছবি

ডেমোক্র্যাট সিনেটর স্টিফেন এ. ডগলাস ও আব্রাহাম লিংকনের মধ্যে বিতর্ক চলছে। বিতর্কের একপর্যায়ে ডগলাস আব্রাহাম লিংকনকে হেয় করতে বলেন, প্রেসিডেন্টের সঙ্গে আমার যখন প্রথম পরিচয় হয়েছিল তখন তিনি একটা মুদিখানা চালাতেন। অন্যান্য জিনিসের সঙ্গে মদ ও চুরুট বেচতেন। তাই জনাব লিংকন যে ভালো বারটেন্ডার ছিলেন তা আমি হলফ করে বলতে পারি। ডগলাসের কথা শুনে উপস্থিত সবাই হাসতে লাগলেন।

আরও পড়ুন: কেন প্রতিবাদ করিনি

উত্তরে লিংকন যখন বলা শুরু করলেন তখন সেই হাসির মোড় পুরোটাই ঘুরে গেল। তিনি বললেন, জনাব ডগলাস ঠিকই বলেছেন। আমার একটা মুদিখানা ছিল এবং আমি তুলা, মোমবাতি, চুরুট ও কখনও কখনও হুইস্কিও বেচতাম। আমার বেশ মনে আছে, ডগলাস ছিলেন আমার সেরা গ্রাহক। বহুবার আমি কাউন্টারের ওপার থেকে এপারে ডগলাসকে হুইস্কির বোতল এগিয়ে দিয়েছি। কিন্তু আজ আমার সঙ্গে তার পার্থক্য এই যে, আমি মুদিখানা থেকে প্রেসিডেন্ট হয়েছি। আর উনি যেখানে ছিলেন সেখানেই হুইস্কির বোতল হাতে দাঁড়িয়ে আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা