মজার ঘটনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৮ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৩ পিএম
জোসেফ স্তালিনের পর সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় আসেন নিকিতা ক্রুশ্চেভ। কমিউনিস্ট পার্টির এক অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি স্তালিনের শাসনামলের অত্যাচারের কথা তুলে ধরেন। তার বর্ণনা শুনে দর্শকসারি থেকে একজন চেঁচিয়ে বলে ওঠেন, ‘তখন আপনি কোথায় ছিলেন? আপনি কেন কোনো কথা বলেননি?’ ক্রুশ্চেভ গর্জে উঠলেন, ‘কে, কে বলল কথাটা? কার এমন বুকের পাটা!’ সামনে থেকে কোনো উত্তর এলো না।
যিনি প্রশ্নটা করেছেন, ততক্ষণে ভিড়ের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলেন। ক্রুশ্চেভ এবার মুচকি হেসে বললেন, ‘বুঝছেন তো কেন আমি তখন কোনো কথা বলিনি। কেন প্রতিবাদ করিনি।’