হেঁশেল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৬:১৪ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩ ১৩:০৫ পিএম
প্রবা ফটো
পাকা আমের গন্ধে ম-ম চারদিক। চাইলে পাকা আম দিয়ে বানানো যায় সুস্বাদু নানা পদ। পাকা আম দিয়ে আজকের হেঁশেলে থাকছে মজাদার কিছু পদ। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী নুসরাত নিজাম

আমের কাসুন্দি সালাদ
যা যা লাগবে : পাকা আম ১টি (কিউর করা), কাঁচা আম ১টি (কিউর করা), কাসুন্দি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ও পুদিনা বাটা ১ টেবিল চামচ, টালা মরিচ গুঁড়া পরিমাণমতো, বিটলবণ ও লবণ পরিমাণমতো, কাজুবাদাম কুচি ২ টেবিল চামচ, পনির কুচি ১/৩ কাপ ও ধনেপাতা পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : একটি পাত্রে কিউব করে কাটা পাকা ও কাঁচা আম নিয়ে সব উপকরণ দিয়ে একসঙ্গে মেশাতে হবে। এবার পরিবেশন পাত্রে ঢেলে ওপরে ধনেপাতা ও টালা মরিচ গুঁড়া ছিটিয়ে নিন। উপভোগ করুন মজার স্বাদের টক-মিষ্টি-ঝাল আমের সালাদ।

আম ভাপা দই
যা যা লাগবে : আমপিউরি-৫ কাপ, দুধ লিকুইড আধাকেজি, টকদই ২ টেবিল চামচ, চিনি আধাকাপ ও কর্নফ্লাওয়ার ১ চা-চামচ।
যেভাবে তৈরি করবেন : প্রথমে দুধ-চিনি একসঙ্গে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। অন্যদিকে যে পাত্রে দই বসাতে হবে, সেই পাত্রে টকদই ও আমের পিউরি একত্রে জ্বাল দেওয়া দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। অল্প জ্বালে ১০ মিনিট চুলায় রেখে নামিয়ে ঠান্ডা করে নিন। পরিবেশন করুন মজার স্বাদের আম ভাপা দই।
আরও পড়ুন : বাহারি এঁচড়

আম কুলফি
যা যা লাগবে : পাকা আমের পিউরি আধাকাপ, দুধ ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, কনডেন্সমিল্ক আধাকাপ, পেস্তা, কাজুবাদাম কুচি ১/৪ কাপ ও আমের এসেন্স ৩-৪ ফোঁটা।
যেভাবে তৈরি করবেন : একটি পাত্রে দুধ নিয়ে তার সঙ্গে কনডেন্সমিল্ক ও কর্নফ্লাওয়ার মিশিয়ে জ্বাল দিতে হবে। একটু ঘন হলে আমের পিউরি ও এসেন্স দিয়ে নাড়তে হবে। মিশ্রণটি আরও ঘন হলে নামিয়ে ঠান্ডা করে নিন। এর মধ্যে বাদাম কুচি দিয়ে মিশিয়ে কুলফি মোল্ডে ঢেলে নিন। ফ্রিজে সারা রাত বা ৫-৬ ঘণ্টা রেখে দিন। উপভোগ করুন মজার স্বাদের ঠান্ডা ঠান্ডা আম কুলফি।

ম্যাংগো পানাকোটা