× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনডোর প্লান্ট হিসেবে জনপ্রিয় ক্যাকটাস

নুসরাত খন্দকার

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৪:১৮ পিএম

ইনডোর প্লান্ট হিসেবে  জনপ্রিয় ক্যাকটাস

সৌন্দর্য বাড়াতে ঘরের কোণে সুদৃশ্য ক্যাকটাসের নেই জুড়ি। বেশ কয়েক বছর ধরেই ইনডোর প্লান্ট হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে কণ্টকময় এই উদ্ভিদ। ঘরের এক কোণে বা টেবিলের প্রান্তে ক্যাকটাস রাখলে জায়গাটি এমনিতেই সুন্দর দেখায়। তার ওপর সেই ক্যাকটাসে যদি ফুলের বাহার আসে তাহলে তো আর কথাই নেই। সেই ফুলের রঙে ঘর আরও শোভা পায়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে নেবেন কাঁটাওয়ালা এই গাছের যত্ন।


ইনডোর কিংবা বাড়ির বারান্দায় কী ধরনের ক্যাকটাস লাগানো উচিত তা বুঝতে পারেন না অনেকে। এমনিতে সারা পৃথিবীতে ক্যাকটাসের ২ হাজারের বেশি প্রজাতি রয়েছে। যেমনÑ কোচিনেলিফেরা, মনাকাটা, নাইগ্রিকান্স, ওপানসিয়া ইত্যাদি। তবে হাউসপ্লান্ট হিসেবে বাড়িতে রাখতে গেলে ডেজার্ট ক্যাকটাস আর ফরেস্ট ক্যাকটাসের বিভিন্ন প্রজাতি রাখাই ভালো। এ দুই ধরনের ক্যাকটাসের মধ্যেই বানি ইয়ারস ক্যাকটাস, ওল্ড লেডি ক্যাকটাস, ইস্টার ক্যাকটাস, স্টার ক্যাকটাস প্রভৃতি দেখতে অনেক সুন্দর। তা ছাড়া স্বল্প যত্নে সহজেই বেড়ে ওঠে বলে বেশিরভাগ মানুষ এ ধরনের ক্যাকটাস পছন্দ করেন। ক্যাকটাস ঘরের ভেতর টবে লাগানো হলে ১০ থেকে ৪০ বছর বাঁচে। এ ছাড়া জমিতে আরও বেশি বছর বেঁচে থাকতে পারে।

আরও পড়ুন : ঘরে গাছের শোভা

আলো : মনে রাখবেন, ক্যাকটাসের কিন্তু দিনে অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা উজ্জ্বল সূর্যালোক প্রয়োজন। তবে কিছু কিছু প্রজাতি সূর্যের প্রখর আলো সহ্য করতে পারে না। তাই কোন ধরনের ক্যাকটাস কিনছেন এবং সেই নির্দিষ্ট প্রজাতির ক্যাকটাসের জন্য কতটা সূর্যালোক প্রয়োজন, সে সম্পর্কে নার্সারি থেকেই জেনে নিন। রোদ, হাওয়া পৌঁছায় এমন খোলা জানালার কাছে ক্যাকটাসের টব রাখতে পারেন। এতে গাছ ভালো থাকবে।

মাটি : মাটিতে পানি জমে থাকলে সেই মাটিতে ক্যাকটাস বাড়তে পারে না। সাধারণভাবে বেশিক্ষণ পানি দাঁড়ায় না এমন মাটিই ক্যাকটাসের (বিশেষ করে ফরেস্ট ক্যাকটাসের) জন্য আদর্শ। আজকাল বেশিরভাগ নার্সারিতেই ক্যাকটাসের জন্য আলাদা করে সয়েল মিক্স কিনতে পাওয়া যায়। এ ছাড়া মাটির পানি নিষ্কাশনের ক্ষমতা বাড়ানোর জন্য সাধারণ মাটির সঙ্গে বালি, নুড়ি, পারলাইট ইত্যাদিও মিশিয়ে নিতে পারেন।

পানি : বসন্ত এবং গরমকাল হলো ক্যাকটাস বাড়ার সময়। তাই এ সময়ে ক্যাকটাসের বৃদ্ধির জন্য উপযোগী তরল খাবার প্রতি ১০ দিন অন্তর মাটিতে মেশানো দরকার। কী খাবার গাছে দেবেন, তার জন্য যেখান থেকে গাছ কিনবেন সেখানেই কথা বলে নেবেন। এটি নিয়ম করে করলে দেখবেন গাছে ফুলও হচ্ছে। আর শীতকাল হলো ক্যাকটাসের বিশ্রামের সময়। তাই এ সময় মাসে একবার করে পানি দিলেই যথেষ্ট। তবে কিছু কিছু ডেজার্ট প্রজাতির গাছ রয়েছে, যাতে দেড় মাসে একবার পানি দিলেও হবে। খেয়াল রাখবেন মাটি যেন শুকনো থাকে।

সার : ক্যাকটাস খুব কষ্টকর স্থানেও বেঁচে থাকতে পারে। তাই নিয়ম করে গাছে সার না দিলেও চলবে। তবে যারা বাড়িতে ক্যাকটাস রাখেন, গাছের বৃদ্ধির জন্য তাদের অবশ্যই সার দিতে হবে। সাধারণ সারের বদলে ক্যাকটাসের জন্য নির্দিষ্ট সারই এ ক্ষেত্রে ব্যবহার করতে হবে। খেয়াল রাখবেন, সারে যেন নাইট্রোজেনের চেয়ে ফসফরাসের মাত্রা বেশি থাকে। বছরে দু-তিন বার সার দিন। শীতে সার দেওয়ার পরিমাণ কমিয়ে দিন। তাহলেই গাছ ভালো থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা