× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমার বাবা যেমন

তাসনিমুল জান্নাত রাইসা

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

অলংকরণ : জোহানা তাবাসসুম 
ষষ্ঠ শ্রেণি, সিভিল এভিয়েশন 
স্কুল অ্যান্ড কলেজ
ঢাকা

অলংকরণ : জোহানা তাবাসসুম ষষ্ঠ শ্রেণি, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা

বাবা আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। তিনি আমাদের পরিবারের প্রধান সব সময় আমাদের ভালো থাকার জন্য কাজ করেন। তিনি একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল মানুষ। বাবা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন। তিনি খুব সকালে ঘুম থেকে ওঠেন এবং সময় নষ্ট করেন না। তিনি আমাদের প্রয়োজনগুলো পূরণ করার জন্য সব সময় চেষ্টা করেন।

আরও পড়ুন
তুমি আমার ভরসা

তিনি খুবই ভদ্র ও দয়ালু। সবাইকে সম্মান করেন এবং ভালো ব্যবহার করেন। তিনি আমাকে সব সময় সত্য কথা বলতে ও ভালো মানুষ হতে শেখান। পড়াশোনার কোনো সমস্যা হলে তিনি আমাকে সাহায্য করেন। তিনি আমাকে সাহস দেন এবং বলেন, পরিশ্রম করলে জীবনে সফল হওয়া যায়। আমার বাবা অবসরে বই-পত্রিকা পড়তে পছন্দ করেন। আমি তার সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করি। তাকে দেখলে আমার মনে খুশির এক ধরনের অনুভূতি লক্ষ করতে পারি। তিনি আামকে জীবনে অনেক কিছু শিখতে সাহায্য করেন।

আরও পড়ুন
বাবা ছেলের গল্প...

তিনি অনেক কিছু সম্পর্কে জানেন, আমি তাকে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করলে তিনি আমাকে তা সম্পর্কে ধারণা দেন খুবই চমৎকার উদাহরণ দিয়ে।

তিনি আমার জীবনের সবকিছুকে অনুপ্রেরণা দেন। তিনি ছুটির দিনে বাসায় থাকলে আমি খুব খুশি হই। তার সঙ্গে আমার কিছু ভালো স্মৃতি আছে, যা মনে পড়লে আমার খুব ভালো লাগে।

শেষে আমি শুধু এতটুকুই বলি, আমার বাবা আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। আমার কাছে বাবা একজন আদর্শ মানুষ। আমি ভবিষ্যতে তার মতো হতে চাই।

অষ্টম শ্রেণি, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা