× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবা ছেলের গল্প...

লেখা ও আঁকা: নূর রাইয়ান

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৫৪ মিনিট আগে

বাবা ছেলের গল্প...

আমার পাপা একজন প্রবাসী। এক দিন আমি আমার পাপার সঙ্গে ফোনে কথা বলার সময় বায়না করেছিলাম এবার দেশে এলে আমাকে কক্সবাজার বেড়াতে নিতে হবে।


যেমন কথা তেমন কাজ। আমার পাপা দেশে এসেই আমাকে সেখানে বেড়াতে নিয়ে যায়। আমরা একটি বাসে গেলাম। যেতে যেতে আমি চারপাশের অনেক দৃশ্য দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি আমরা কক্সবাজার পৌঁছে গেছি এবং দূর থেকেই আমি সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়েই সমুদ্রের পাড়ে চলে গেলাম। আমি আমার বাবার হাত ধরে সমুদ্রে নেমে গেলাম। পাপা আমাকে খুব গভীরে না নিয়ে কাছ থেকে সাঁতার কাটিয়েছে। আমরা ডাব খেয়েছি এবং বালু দিয়ে সমুদ্রসৈকতে অনেক খেলনা বানিয়েছি। সন্ধ্যায় আমি আর পাপা সমুদ্রসৈকতে ঘুড়ি উড়িয়েছি। এর পরদিন আমি একটি সাদা রঙের ঘোড়া দেখতে পেয়েছি সমুদ্রসৈকতে। আমি ঘোড়ায় ওঠার বায়না করলে পাপা আমাকে ঘোড়ায় চড়িয়ে অনেকদূর ঘুরিয়েছে। আমরা সমুদ্রসৈকতে অনেক আনন্দ করেছি। আমার পাপা আমাকে অনেক ভালোবাসে। আমিও পাপা তোমাকে অনেক বেশি ভালোবাসি।

পাপা সত্যিই আমার সুপারহিরো।

দ্বিতীয় শ্রেণি, বিএএফ শাহীন কলেজ, ঢাকা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা