× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে প্রিয়াঙ্কার নতুন চমক ‘হেডস অফ স্টেট’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৫:১৬ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৫:৫০ পিএম

আসছে প্রিয়াঙ্কার নতুন চমক ‘হেডস অফ স্টেট’

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও নিক জোনাসের স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের তুলনায় এখন তিনি হলিউডের সিনেমাতেই বেশি সরব। সম্প্রতি হলিউডের আরও একটি ছবিতে নাম লেখালেন প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি ভারতীয় এক গন মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, প্রিয়াঙ্কা এবার জন সিনা, ইদ্রিস এলবার সাথে এক ছবিতে অভিনয় করবেন। ছবির নাম হেডস অফ স্টেট। আর বেশ কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কার স্পাই সিরিজের ছবি 'সিটাডেল' রিলিজ হবে।  যে ছবিতে একজন স্পাইয়ের ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা। আর এর মধ্যেই এলো তার নতুন খবর, যা শুনে প্রিয়াঙ্কার ভক্ত ও অনুরাগীরা বেশ খুশি। 

আরও পড়ুন: একসঙ্গে আসছেন শাহরুখ-সালমান, পরিচালক সিদ্ধার্থ আনন্দ

হেডস অফ স্টেট এ অভিনয়ের কথা জানিয়ে প্রিয়াঙ্কা তার ইন্সটাগ্রাম থেকে একটি পোস্ট শেয়ার করেছেন। এখন আপাতত সিটাডেলের প্রমোশনে ব্যস্ত প্রিয়াঙ্কা। মঙ্গলবার মুম্বইতে সেই উপলক্ষ্যে অনুষ্ঠানে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা